বহু ক্ষণজন্মা ত্যাগী পূজ্য পুরুষের পদচারণে ধন্য এই বিনাজুরী গ্রাম। এদের উত্তরসূরীরা সুনাগরিক চেতনার বিকাশে, যুক্তিবাদী, পরিলক্ষিত ও শৃংখলপ্রিয় ব্যাক্তি গঠনে এবং আগামী প্রজন্মের সার্বিক বিকাশের লক্ষে "পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়" প্রতিষ্টা করে সৃষ্টির ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন পূর্বক ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের এই সৃষ্টি শাশ্বত সত্য-সুন্দর রুপে পত্র পল্লবে বিকশিত হয়ে আপন জ্যোতিত ও নিজ প্রভায় সমূজ্জল হয়ে অনুক্ষণ প্রদীপ্ত থাকবে।
আসুন, আমরা সবাই সম্মিলিত ভাবে ত্যাগের আদর্শে উদ্বুদ্ব হয়ে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে কোমলমতি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সঠিকপথে পরিচালিত করে জ্ঞনে, কর্মে, সৃজনে, সুশিক্ষিত, কর্মক্ষম, দেশাত্ববোধ সম্পন্ন, সচেতন ও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার শপথে অঙ্গীকারাবদ্ব হই।
রিটন বড়ুয়া
প্রধান শিক্ষক
পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়